মঙ্গলবার দুপুরে সদরের মোহাম্মদ আলী হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।
ইফতেখারুল আলম রিজভী বলেন, মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অভিযোগে চার ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে রয়েল ফার্মেসিকে চার হাজার, ফরিদ ফার্মেসি, মা ফার্মেসি ও ফাবিয়া ফার্মেসিকে দুই হাজার টাকা করে জরিমানা করা হয়। একই সঙ্গে মেয়াদোত্তীর্ণ ওষুধ আলাদাভাবে রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। বিক্রির উদ্দেশ্যে মেয়াদোত্তীর্ণ এসব ওষুধ রাখেন ফার্মেসির মালিকরা।
.png)