ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গোয়ালন্দে বাসচাপায় ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি নিহত

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৪, ২৯ নভেম্বর ২০২২
গোয়ালন্দে বাসচাপায় ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি নিহত
ছবিতে জাহাঙ্গীর হোসেন মৃধা

রাজবাড়ীর গোয়ালন্দে যাত্রীবাহী বাসচাপায় মোটরসাইকেল আরোহী জাহাঙ্গীর হোসেন মৃধা নামে ওষুধ কোম্পানির এক বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যার দিকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া সাইনবোর্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. জাহাঙ্গীর হোসেন মৃধা রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের ভবদিয়া (উড়াকান্দ) এলাকার মো. জালাল উদ্দিন মৃধার ছেলে।

স্থানীয়রা জানান, জাহাঙ্গীর একটি বেসরকারি ওষুধ কোম্পানি প্রমোশনাল অফিসার হিসেবে গোয়ালন্দে চাকরি করতেন। বিকেল ৫টার দিকে দৌলতদিয়া বাজারের একটি ফার্মেসি থেকে ওষুধের টাকা নিয়ে মহাসড়ক দিয়ে গোয়ালন্দের দিকে যাচ্ছিলেন তিনি। এমন সময় দৌলতদিয়া নুরু মন্ডল পাড়া এলাকা নামক স্থানে মোটরসাইকেল চালিয়ে পৌঁছালে পেছন থেকে যাত্রীবাহী একটি বাস তাকে চাপা দেয়। স্থানীয়ারা জাহাঙ্গীরকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

আহলাদীপুর হাইওয়ে থানার এসআই মো. জিল্লুর রহমান জানান, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে। তবে চালক এবং তার সহযোগী পালিয়ে গিয়েছেন। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: রাজবাড়ী
লিংক সফলভাবে কপি হয়েছে!