বুধবার দুপুরে শহরের কলোনি এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।
তিনি বলেন, নূর হোটেলে কাঁচা ও রান্না করা খাবার একসঙ্গে রাখাসহ খাবারে নিষিদ্ধ রং মেশানো হয়। এছাড়া পরিবেশও ছিল অস্বাস্থ্যকর। এসব কারণে চিটাগং নূর হোটেল অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্টকে জরিমানা করা হয়।
.png)
তিনি বলেন, অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।