[ আন্তর্জাতিক ]
উবারকে ১৪৫ কোটি টাকা জরিমানা
ফাইল ফটো
ভাড়া সংক্রান্ত অপরাধ ও রাইড বাতিল করার অভিযোগ প্রমাণিত হওয়ায় উবার টেকনোলজিকে ১৪ মিলিয়ন মার্কিন ডলার জরিমানা করেছেন অস্ট্রেলিয়ার আদালত।
জরিমানার এ অর্থ বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় ১৪৫ কোটি ১৬ লাখ ৭৮ হাজার ২০০ টাকা।
ফেডারেল আদালতের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, বুধবার আদালত উবারকে ১৪৫ কোটি ১৬ লাখ ৭৮ হাজার ২০০ টাকা জরিমানা করেন।
.png)
যুক্তরাষ্ট্রের রাইড শেয়ারিং অ্যাপ ভোক্তা অধিকার আইন ভেঙে ক্রেতাকে ভুল বোঝানো ও রাইড বাতিল করলে ফি আদায়ের হুমকির কারণে এ জরিমানা করা হয়েছে। ২০১৭ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত এসব অপরাধ সংঘটিত হয়েছে।
উবার বলছে, আমাদের ভুলের জন্য আমরা অস্ট্রেলিয়ানদের কাছে ক্ষমা চাইছি। আমাদের সেবায় উদ্বিগ্ন হওয়ায় আমরা সেখানে অনেক পরিবর্তন এনেছি।
ডেইলি-বাংলাদেশ/এমকেএ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
উবার
লিংক সফলভাবে কপি হয়েছে!