ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

প্রেসিডেন্টের সঙ্গে ছবি তোলতে এসে দৌড়ানি খেলেন ইউটিউবার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:২৮, ২০ আগস্ট ২০২২
প্রেসিডেন্টের সঙ্গে ছবি তোলতে এসে দৌড়ানি খেলেন ইউটিউবার
ছবি: সংগৃহীত

নিজ বাসভবন থেকে কিছুটা দূরে অবকাশ যাপন করতে বের হন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোওসোনারো। কিন্তু একজন ইউটিউবার তার সঙ্গে ছবি তোলতে চাইলে বিরক্ত প্রেসিডেন্ট আচমকা অপ্রত্যাশীত কাণ্ড করে বসেন। ঐ সময় তার ফোন কেড়ে নেন প্রেসিডেন্ট।

প্রেসিডেন্টের সঙ্গে ঘটাএ ঘটনার ভিডিও করে স্থানীয় মিডিয়া চ্যানেল টিভি গ্লোবো, যা পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।  

জানা গেছে, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েঞ্জার ইউল্কার একজন ইউটিউবার। তিনি ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোওসোনারোর ভক্ত। প্রেসিডেন্টের সঙ্গে ছবি তোলতে ইউটিউবার অবকাশ যাপনের সময় নিরাপত্তাকর্মীদের পাশে দাঁড়াতে বলেন এ ইউটিউবার। নিরাপত্তা কর্মীরাও তাকে প্রেসিডেন্টের সঙ্গে ছবি তোলার সুযোগ করে দেন। কিন্তু ভক্তের কর্মকাণ্ডে বিরক্ত হয়ে কলার ধরে ফোন কেড়ে নেয়ার চেষ্টা করেন প্রেসিডেন্ট। কিন্তু কৌশলে তার হাত থেকে ছাড়া পেয়ে পালিয়ে যায় ঐ যুবক। পরে দেখা যায় তাকে ধরতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে প্রেসিডেন্টও দৌড়াচ্ছেন।

Advertisement

আগামী অক্টোবরে ব্রাজিলে নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই নির্বাচনকে কেন্দ্র করে বৃহস্পতিবার থেকে প্রচারণায় নেমেছেন প্রেসিডেন্ট জাইর বোওসোনারো।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!