তার এমন প্রশ্ন দেখে পাল্লা দিয়ে চলছে হাসাহাসি। সম্প্রতি ভারতে একটি উবারচালিত গাড়ির সিটের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ভাইরাল ছবিতে দেখা যায়, সিটের পেছনে যাত্রীদের উদ্দেশ্যে চালক লিখে রেখেছেন, আমাকে ভাইয়া ও আংকেল বলে ডাকবেন না।
.png)
এ নির্দেশনা দেখে নেটিজেনদের মধ্যে নানা প্রশ্ন উঠে এসেছে। তারা জিজ্ঞেস করেছেন, তাহলে কীভাবে ডাকতে হবে? চালকের নাম ধরে? নাকি স্যার-ম্যাডাম বলতে হবে?
কেউ কেউ আবার মন্তব্য করেছেন, এত কথা যখন বলেছেন, তাহলে কীভাবে ডাকতে হবে সেটাও লিখে দিতেন।