ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ব্যবসায়ীর জরিমানা

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশিত: ২১:২১, ৩ ডিসেম্বর ২০২২
নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ব্যবসায়ীর জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

শেরপুরের নালিতাবাড়ীতে ভোগাই নদীতে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার বিকেলে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল।

জানা যায়, নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান ইউনিয়নের ভোগাই নদীর ভোগাইপাড় এলাকায় ইজারা বহির্ভূত স্থানে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন কতিপয় বালু ব্যবসায়ীরা। এমন সংবাদে শনিবার বিকেলে ঐ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল। এ সময় তিনি শহীদ মিয়া নামে এক বালু ব্যবসায়ীকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া একই এলাকার উত্তর কোন্নগর নদীরপাড় সংলগ্ন উত্তোলিত বালু উদ্ধার করা হয়।

Advertisement

উপজেলা নির্বাহী কর্মকর্তা খৃষ্টফার হিমেল রিছিল বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: শেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!