বৃহস্পতিবার দিনভর উপজেলার বিভিন্ন ইটভাটায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন পরিবেশ অধিদফতরের ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপ-পরিচালক রুবেল মাহমুদ।
পরিবেশ অধিদফতরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাসুদ রানা বলেন, অভিযানে মেসার্স অরিত্র ব্রিকসকে পাঁচ লাখ, মেসার্স আরএসএস ব্রিকসকে পাঁচ লাখ, মেসার্স রূপসী ব্রিকসকে পাঁচ লাখ, মেসার্স সিনহা ব্রিকসকে পাঁচ লাখ ও মেসার্স আকাশ ব্রিকসকে (১-২) পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া অবৈধভাবে আবাসিক এলাকায় গড়ে তোলায় আরএসএস ব্রিকসকে ভেঙে দেওয়া হয়েছে।
.png)