বৃহস্পতিবার দুপুরে গাংনী উপজেলা শহরে মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক সজল আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক সজল আহমেদ বলেন, ইনসাফ নামে ঐ বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও বিভিন্ন অনিয়মের কারণে মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে সাতদিন কারখানা বন্ধ রেখে পরিষ্কার-পরিচ্ছন্নভাবে প্রতিষ্ঠান পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।
.png)