সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত পঞ্চগড় জেলার বোদা উপজেলা সদর বাজারে অভিযান পরিচালনা করে তাদের জরিমানা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর পঞ্চগড় কার্যালয়ের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন।
পরেশ চন্দ্র বর্মন জানান, ভোক্তার চাহিদা নিশ্চিতকরণে বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়। এ সময় বোদা বাজারের নাফিস ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিসিয়ান স্যাম্পল রাখার দায়ে দুই হাজার টাকা ও মীম স্টোরকে মূল্য তালিকা হালনাগাদ না করা, মেয়াদোত্তীর্ণ পণ্য রাখা দায়ে পাঁচ হাজার টাকাসহ মোট সাত হাজার টাকা জরিমানা করা হয়।
.png)