ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ট্রাকের ধাক্কায় সড়কেই নিথর হলেন ভ্যানচালক

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫৭, ১১ জানুয়ারি ২০২৩
ট্রাকের ধাক্কায় সড়কেই নিথর হলেন ভ্যানচালক
ফাইল ছবি

ফরিদপুরের বোয়ালমারীতে ট্রাকের ধাক্কায় জাহান শেখ নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। বুধবার সকাল ৯টার দিকে উপজেলার রুপাপাত ইউপির কলিমাঝি সাইনবোর্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহান শেখ উপজেলার রুপাপাত ইউপির সহস্রাইল এলাকার বাসিন্দা। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন। 

স্থানীয়রা জানায়, সকালে সহস্রাইল বাজার থেকে ভ্যানে লাকড়ি নিয়ে পার্শ্ববর্তী একটি ইটভাটায় যাচ্ছিলেন জাহান শেখ। পথে উপজেলার রুপাপাত ইউপির কলিমাঝি সাইনবোর্ড এলাকায় পৌঁছলে দ্রুতগামী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। 

Advertisement

বোয়ালমারী থানার ওসি মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, ট্রাকের ধাক্কায় জাহান শেখ নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কাজ করছে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!