শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মাইজকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের মহিশালা বিদ্যুৎ উপকেন্দ্র এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাচ্চু একই উপজেলার সাতৈর ইউপির প্রেমতারা গ্রামের আব্দুল কুদ্দুস মোল্যার ছেলে। তিনি পেশায় নির্মাণশ্রমিক ছিলেন।
.png)
স্থানীয়রা জানায়, কাজ শেষে মোটরসাইকেলযোগে নিজ বাড়িতে ফিরছিলেন বাচ্চু মোল্যা। পথে মাইজকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের মহিশালা বিদ্যুৎ উপকেন্দ্র এলাকায় পৌঁছলে ফরিদপুরগামী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যান তিনি।
বোয়ালমারী থানার উপ-পরিদর্শক মামুন ইসলাম বলেন, মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।