রোববার রাত ৭টার দিকে উপজেলার মুকুন্দপুর স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহমুদ সদর উপজেলার বুধল গ্রামের আবুচান মিয়ার ছেলে। আহত ইমন মিয়া একই গ্রামের মতিউর রহমানের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া রেলওয়ে থানার ওসি আলীম হোসেন শিকদার।
.png)
তিনি বলেন, জেলার বিজয়নগর উপজেলার মুকুন্দপুর স্টেশন এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর কালনী ট্রেনের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মারা যান মাহমুদুল হাসান। এ সময় ইমন নামে আরো এক যুবক আহত হন।
তিনি বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।