[ দেশজুড়ে ]
কলমাকান্দায় কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
প্রতীকী ছবি
নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় কাভার্ডভ্যান চাপায় আইনুল হক নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার দুপুরে উপজেলার গজারমারী নামক কলমাকান্দা-দুর্গাপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আইনুল হক ময়মনসিংহের ত্রিশাল এলাকার বাসিন্দা। তিনি দুর্গাপুর উপজেলায় একটি বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
জানা যায়, দুপুরে আইনুল হক মোটরসাইকেলযোগে কলমাকান্দায় যাচ্ছিলেন। পথে গজারমারী নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
.png)
এ বিষয়ে কলমাকান্দা থানার ওসি আবুল কালাম বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। এছাড়া কাভার্ডভ্যানটি উদ্ধার এবং এর চালককে আটক করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
নেত্রকোণা
লিংক সফলভাবে কপি হয়েছে!