রোববার রাত ৯টার দিকে গাজীপুরের পূবাইল থানার মাজুখান এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত হিমেল গাজীপুরের পূবাইল থানার মাজুখান গ্রামের আব্দুল জব্বারের ছেলে।
হিমেল মাইলস্টোন কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। আহত সাব্বির একই এলাকার আরমান হোসেনের ছেলে।
.png)
স্থানীয়রা জানায়, রাতে ওই এলাকায় একটি ট্রাককে ওভারটেক সময় বিপরীত দিক থেকে আসা অপর ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন হিমেল ও সাব্বির। পরে তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিলে চিকিৎসক রাজধানীর পঙ্গু হাসপাতাল পাঠায়। সেখানে নেয়ার পথে তিনি মারা যান হিমেল। চিকিসাধীন রয়েছেন সাব্বির।
পূবাইল থানার ওসি জাহিদুল ইসলাম বলেন, রাতে মাজুখান এলাকায় একটি সড়ক দুর্ঘটনার খবর পাই। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহত অবস্থায় মোটরসাইকেল চালককে হাসপাতাল নেয়ার পথে তার মৃত্যু হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।