ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাইসাইকেলে ট্রাকের ধাক্কা, সড়কেই প্রাণ গেল আরোহীর

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫৩, ৫ জানুয়ারি ২০২৩
বাইসাইকেলে ট্রাকের ধাক্কা, সড়কেই প্রাণ গেল আরোহীর
ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ট্রাকের ধাক্কায় শাহিন আলম নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার রহনপুর পৌরসভার চিনিয়াতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহিন নাচোল উপজেলার উচিরপুর চন্দনাযাদুপুর গ্রামের একরামুল হকের ছেলে।

গোমস্তাপুর থানার ওসি মাহবুবুর রহমান জানান, সকালে বাড়ি থেকে বাইসাইকেলে করে উপজেলার রহনপুরে যাচ্ছিলেন শাহিন। পথে চিনিয়াতলায় পৌঁছলে একটি ট্রাক বাইসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান শাহীন। পরে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!