শুক্রবার সন্ধ্যার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনীর বাঁশবাড়িয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফারজানা খাতুন গাংনী উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের পশ্চিমপাড়া এলাকার ইকবাল হোসেনের মেয়ে।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, সন্ধ্যার দিকে ঐ স্থান দিয়ে ফারজানা রাস্তা পার হচ্ছিল। এ সময় একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই ফারজানা নিহত হয়। খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। লাশ উদ্ধার প্রক্রিয়া চলছে।
.png)