ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আগুন পোহাতে গিয়ে নিথর হলেন গৃহবধূ

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১৭, ১১ জানুয়ারি ২০২৩
আগুন পোহাতে গিয়ে নিথর হলেন গৃহবধূ
ফাইল ছবি

বগুড়ার শাজাহানপুরে শীত নিবারণে আগুন পোহাতে গিয়ে রিমু বেগম নামে ২৬ বছর বয়সী এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বুধবার ভোরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের বার্ন ইউনিটে তিনি মারা যান। রিমু শাজাহানপুরের সাজাপুর উত্তরপাড়া গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী।

ইউপি সদস্য আবু বক্কর বলেন, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে শীত নিবারণে রিমুর বাড়ির আঙিনায় খড়কুটা দিয়ে আগুন জ্বালায় কিছু ছেলে-মেয়ে। সেখানে আগুন পোহানোর জন্য এসে দাঁড়ান রিমু। একপর্যায়ে তার শরীরে আগুন লাগে। গুরুতর অবস্থায় তাকে শজিমেক হাসপাতালে নেন স্বজনরা। সেখানে বুধবার তিনি মারা যান।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!