ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মামার সঙ্গে পরকীয়া সন্দেহে স্ত্রীকে কোপালেন স্বামী

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩২, ১১ জানুয়ারি ২০২৩
মামার সঙ্গে পরকীয়া সন্দেহে স্ত্রীকে কোপালেন স্বামী
ফাইল ছবি

মুন্সীগঞ্জে মামার সঙ্গে পরকীয়া সন্দেহে কাজলী আক্তার নামে এক গৃহবধূকে কুপিয়ে জখম করেছেন স্বামী। তবে ঘটনার পর পালিয়ে যান অভিযুক্ত শান্ত।

বুধবার সকাল ৯টার দিকে সদর উপজেলার মিরকাদিম টেঙ্গর এলাকায় এ ঘটনা ঘটে। ২২ বছর বয়সী শান্ত একই এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানায়, স্ত্রীকে নিয়ে নানাবাড়ি টেঙ্গর এলাকায় থাকতেন শান্ত। একটি মামলায় কিছুদিন আগে জামিনে মুক্তি পান তিনি। কয়েকদিন ধরে স্ত্রীর সঙ্গে তার কলহ চলছিল। সম্প্রতি মামার সঙ্গে পরকীয়ার অপবাদ দিয়ে কাজলীকে নির্যাতন করছিলেন স্বামী। বুধবার সকালে ফের তাকে মারধর করেন শান্ত। একপর্যায়ে বটি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান তিনি। পরে কাজলীকে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নিলে ঢাকায় পাঠান চিকিৎসক।

Advertisement

কাজলীর ফুফু পপি বলেন, শান্ত মাদকসেবী। তিনি বিভিন্ন সময় কাজলীকে মারধর করতেন। এবার নিজের আপন মামার সঙ্গে কাজলীর পরকীয়ার অপবাদ দিয়ে মারধর করেন শান্ত।

মুন্সীগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এমএ কালাম বলেন, সকাল সাড়ে ১০টার দিকে ওই তরুণীকে হাসপাতালে আনা হয়। তার শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুজ্জামান বলেন, খবর পেয়ে হাসপাতালে যাই। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। গৃহবধূর স্বামী পলাতক রয়েছেন। তাকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!