ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

৭ ডিগ্রিতে নামলো রাজশাহীর তাপমাত্রা

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১১:১৬, ১২ জানুয়ারি ২০২৩
৭ ডিগ্রিতে নামলো রাজশাহীর তাপমাত্রা
ফাইল ছবি

রাজশাহীতে দুদিন ধরে চলছে মাঝারি শৈত্যপ্রবাহ। প্রতিদিনই কমছে দিনের তাপমাত্রা। বৃহস্পতিবার সকালে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭.৪ ডিগ্রি সেলসিয়াস। যা ছিল চলতি মৌসুমে রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা।

এর আগে বুধবার রেকর্ড করা হয়েছে সর্বনিম্ন তাপমাত্রা ৭.৮ ডিগ্রি সেলসিয়াস। 

বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক হেলেন খান। তিনি বলেন, রাজশাহীতে বুধবার থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। গতকালের চেয়ে বৃহস্পতিবারের তাপমাত্রা আরো কমেছে। জেলায়  আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৭.৪ ডিগ্রি সেলসিয়াস।

Advertisement

এদিকে, মাঝারি শৈত্যপ্রবাহের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সকাল থেকে রাস্তার লোকজনের চলাফেরাও কম। ছিন্নমূল ও নিম্নআয়ের মানুষদের খড়কুটা জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করতে দেখা গেছে। তবে  বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেখা মিলেছে সূর্যের।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!