ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফেনীতে জরিমানা গুনলো ৩ প্রতিষ্ঠান

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ২১:০১, ১২ জানুয়ারি ২০২৩
ফেনীতে জরিমানা গুনলো ৩ প্রতিষ্ঠান
ছবি: ডেইলি বাংলাদেশ

মূল্য তালিকা না থাকা, কাঁচা ও রান্না করা খাবার একসঙ্গে ফ্রিজে রাখায় ভোক্তা অধিকার অধিদফতরের অভিযানে ফেনীর বড় বাজারের ৩টি প্রতিষ্ঠানে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার অধিদফতর ফেনীর সহকারী পরিচালক (অ.দা) মো. কাউছার মিয়া।

ভোক্তা অধিকার অধিদফতর সূত্র জানায়, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ফেনীর বড় বাজারে ভোক্তা অধিদফতরের অভিযানে আরজু হোটেলে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে কাঁচা ও রান্না করা খাবার একসঙ্গে ফ্রিজে রাখায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ধারায় ৩ হাজার টাকা জরিমানা করে। এছাড়া মূল্য তালিকা না থাকায় সূর্য কুমার পালের ডাল দোকানকে ৩ হাজার টাকা, কুমোদ বাবুর স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে এ ধরনের কাজ না করার জন্য সর্তক করা হয়। 

Advertisement

অভিযানে উপস্থিত ছিলেন, ফেনী জেলার নিরাপদ খাদ্য অফিসার শামসুল আরেফিন। এছাড়া অভিযানে মডেল থানা পুলিশের সদস্যরা সহায়তা করেন।

ভোক্তা অধিকার অধিদফতর ফেনীর সহকারী পরিচালক (অ.দা) মো. কাউছার মিয়া অভিযান ও জরিমানার তথ্য নিশ্চিত করে বলেন, ভেজাল খাদ্য রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!