ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুষ্টিয়ায় আট ইট ভাটাকে ২০ লাখ টাকা জরিমানা

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৪৬, ১৩ জানুয়ারি ২০২৩
কুষ্টিয়ায় আট ইট ভাটাকে ২০ লাখ টাকা জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

কুষ্টিয়ায় অবৈধ ইট ভাটায় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বিভিন্ন এলাকার অবৈধ ইট ভাটায় এ অভিযান পরিচালনা করা হয়। বেলা ১১টা থেকে শুরু হওয়া এ অভিযান চলে সন্ধ্যা পর্যন্ত। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন কুমারখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিরুল আরাফাত।

দিনব্যাপী এ অভিযানে পরিবেশ অধিদফতরের ছাড় না থাকা, পরিবেশের জন্য ক্ষতিকর টিনের চিমনি ব্যাবহার করা, কয়লার পরিবর্তে জ্বালানি হিসেবে গাছের খড়ি ব্যাবহার করাসহ বিভিন্ন অপরাধে আট ইট ভাটা মালিককে জরিমানা করা হয়। এর মধ্যে কুমারখালীর চর গোবিন্দপুরের এইচআরবি ব্রিকসকে তিন লাখ টাকা, শিলাইদহের এমএসবি ব্রিকসকে দুই লাখ টাকা, কেআরবি ব্রিকসকে দুই লাখ টাকা, গবিন্দপুরের এসএএন ব্রিকসকে তিন লাখ টাকা, রঘুনাথপুরের আরজেডবি ব্রিকসকে দুই লাখ টাকা, চর চাঁদপুরের এবিসি ব্রিকসকে দুই লাখ টাকা, শ্রীকোলের এমএমএ ব্রিকসকে দুই লাখ টাকা এবং চরসাদীপুরের এআরবি ব্রিকসকে চার লাখ টাকাসহ মোট ২০ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে পরিবেশ অধিদফতর কুষ্টিয়া জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট হাবিবুল বাসার, সহকারী বায়োকেমিস্ট (প্রসিকিউটর) নরেশ চন্দ্র বিশ্বাসসহ পরিবেশ অধিদফতর কুষ্টিয়ার কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Advertisement

পরিবেশ অধিদফতর কুষ্টিয়ার উপ-পরিচালক মোহাম্মদ আতাউর রহমান জানান, অবৈধ ইট ভাটা বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: কুষ্টিয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!