ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]
ঋণ দেওয়ার নামে ডেকে নিয়ে খুন

নিজেদের বাঁচাতে লাশ নদীতে ফেলে দেন খুনিরা

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৪৭, ১৩ জানুয়ারি ২০২৩
নিজেদের বাঁচাতে লাশ নদীতে ফেলে দেন খুনিরা
নিহত ফাতেমা বেগম

৫৫ বছর বয়সী ফাতেমা বেগম। একটি সমিতি থেকে ঋণ নেয়ার কথা ছিল তার। ঐ ঋণ পেতে ফারুক আহমেদ ও তার স্ত্রী তাহমিনা আক্তার খুকুকে সাড়ে চার হাজার টাকা দেন। কিন্তু ঋণ পাইয়ে না দিয়ে ফাতেমাকে ঘোরাতে থাকেন ঐ দম্পতি। এরপর ৭ জানুয়ারি দুপুরে তাকে ভাড়া বাসায় ডেকে আনেন ফারুক ও খুকু। একপর্যায়ে ইট দিয়ে ফাতেমার মাথায় আঘাত করে হত্যা করেন তারা। পরে রাতে লাশ বস্তাবন্দি করে রূপসা নদীতে ফেলে দেন ঐ দম্পতি। 

ঘটনাটি ঘটেছে খুলনা নগরীর টুটপাড়া দারোগাপাড়া এলাকায়। এ ঘটনায় ঐ দম্পতিকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। নিহত ফাতেমা বেগম নগরীর টুটপাড়া দারোগাপাড়া এলাকার লাল মিয়ার স্ত্রী। গ্রেফতারকৃতরা হলেন- একই এলাকার ফারুক আহমেদ ও তার স্ত্রী তাহমিনা আক্তার খুকু।

খুলনা থানার ওসি হাসান আল মামুন জানান, ফাতেমা বেগমের একটি সমিতি থেকে ঋণ নেয়ার কথা ছিল। ওই ঋণ পেতে ফারুক আহমেদ ও তার স্ত্রী তাহমিনা আক্তার খুকুকে সাড়ে চার হাজার টাকা দেন তিনি। কিন্তু ঋণ পাইয়ে না দিয়ে ওই দম্পতি ফাতেমাকে ঘোরাতে থাকেন। এরপর গত ৭ জানুয়ারি দুপুরে ফাতেমাকে তাদের ভাড়া বাসায় ডেকে আনেন। একপর্যায়ে ইট দিয়ে ফাতেমার মাথায় আঘাত করে হত্যা করে। পরে রাতে লাশ বস্তাবন্দি করে রূপসা নদীতে ফেলে দেন এ দম্পতি। 

Advertisement

তিনি আরো বলেন, বৃহস্পতিবার রাতে নগরীর লবণচরা এলাকায় রূপসা নদীর তীর থেকে ঐ নারীর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানার মামলা হলে ঐ দম্পতিকে গ্রেফতার করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদের তারা হত্যার কথা স্বীকার করেন এবং আদালতে জবানবন্দিও দেন। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!