[ দেশজুড়ে ]
ধর্ষণের অভিযোগে যুবদল নেতা আটক
ফাইল ফটো
বগুড়ার নন্দীগ্রামে কিশোরীকে ধর্ষণের অভিযোগে আব্দুস সালাম নামে এক যুবদল নেতাকে আটক করেছে পুলিশ। সম্প্রতি উপজেলার ঢাকইর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটককৃত ৪৬ বছর বয়সী আব্দুস সালাম ঢাকইর গ্রামের বাসিন্দা। তিনি নন্দীগ্রাম উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি।
নন্দীগ্রাম থানার এসআই খাইরুল ইসলাম বলেন, বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে ধর্ষণ করেন যুবদল নেতা সালাম। সম্প্রতি ঐ কিশোরীকে নিজ বাড়িতে ডেকে নেন তিনি। একপর্যায়ে স্থানীয়রা দুজনকে হাতেনাতে ধরে পুলিশে খবর দেয়। পরে সালামকে আটক করে পুলিশ। পরে তার বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী কিশোরীর মা।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআর/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!