[ দেশজুড়ে ]
ফেনসিডিলসহ যুবদল নেতা আটক
আটককৃত দীপু- ফাইল ফটো
পঞ্চগড়ে ছয় বোতল ফেনসিডিলসহ নূর ইসলাম দীপু নামে ৩২ বছর বয়সী এক যুবদল নেতাকে আটক করেছে ডিবি পুলিশ।
শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ডিবি পুলিশের ইনচার্জ মো. মোজাফফর হোসেন।
আটককৃত দীপু পঞ্চগড় শহরের পুরাতন ক্যাম্প এলাকার দেলোয়ার হোসেনের ছেলে ও পৌর যুবদলের সদস্য সচিব।
.png)
ডিবি পুলিশের ইনচার্জ মো. মোজাফফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে পঞ্চগড় শহরের তালমা এলাকার হিমালয় পার্কের সামনে অভিযান চালিয়ে যুবদল নেতা দীপুকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ছয় বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। টুনিরহাট এলাকা থেকে পঞ্চগড় শহরের দিকে আসছিলেন দীপু। তার বিরুদ্ধে মামলা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআর/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!