ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাগেরহাটে যুবদল নেতার বিরুদ্ধে জমি দখল চেষ্টার অভিযোগ

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫১, ৩০ ডিসেম্বর ২০২২
বাগেরহাটে যুবদল নেতার বিরুদ্ধে জমি দখল চেষ্টার অভিযোগ
ফাইল ফটো

বাগেরহাটের কচুয়া উপজেলা যুবদলের আহ্বায়ক অলিয়ার রহমান ডাকুয়া এবং তার ভাইদের বিরুদ্ধে জমি দখল চেষ্টার অভিযোগ উঠেছে। আদালতের নিষেধাজ্ঞার পরও অলিয়ার রহমান ঐ জমিতে ভবন নির্মাণের চেষ্টা করছেন।

বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগী কচুয়া উপজেলার সোলারকোলা গ্রামের শেখ আব্দুল আজিজ এবং তার স্ত্রী জাহানারা বেগম।

সংবাদ সম্মেলনে জাহানারা বেগম বলেন, ভান্ডারখোলা মৌজায় বিআরএস ৩৫৪১নং দাগে ৩৪ শতক জমির মধ্যে আমাদের সাত শতক জমি রয়েছে। কিন্তু যুবদল নেতা রাড়ীপাড়া এলাকার অলিয়ার রহমান ডাকুয়া এবং তার ভাই হুমায়ুন কবির ডাকুয়া ও বেদার আলী ডাকুয়া জোরপূর্বক আমাদের ঐ জমি দখলের চেষ্টা করছেন। তাদের হাত থেকে পরিত্রাণ পেতে আদালতের শরণাপন্ন হই। গত ২০ ডিসেম্বর আদালত ঐ জমিতে শান্তিশৃঙ্খলা বজায় রাখার আদেশ দেন। এরপরও যুবদল নেতা তার পেশিশক্তির বলে আমাদের জমিতে ভবন নির্মাণ শুরু করেছেন। ভবন নির্মাণে বাধা দিতে গেলে অলিয়ার রহমান এবং তার লোকজন বিভিন্ন হুমকি দিচ্ছেন।

Advertisement

এ সময় আব্দুল আজিজ বলেন, অলিয়ার রহমান একজন সন্ত্রাসী। তার বিরুদ্ধে কচুয়া থানায় একাধিক মামলা রয়েছে। জমির বিষয়ে কিছু বললে আমাদের অস্ত্র নিয়ে হত্যা করতে আসেন অলিয়ার।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!