[ দেশজুড়ে ]
হবিগঞ্জে বাসচাপায় নারী নিহত
সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধরা
হবিগঞ্জের নবীগঞ্জে বাসচাপায় শাহিদা বেগম নামে ৫০ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন। এ সময় সড়ক আটকে বিক্ষোভ করেন বিক্ষুব্ধরা।
শনিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার দেবপাড়া ইউনিয়নের আইনগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহিদা উপজেলার সদরঘাট গ্রামের আব্দুন নুরের স্ত্রী।
স্থানীয়দের বরাত দিয়ে শেরপুর হাইওয়ে থানার ওসি পরীমল চন্দ্র দেব জানান, সকালে নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের বদরদী গ্রামে বোনের বাড়িতে যাচ্ছিলেন শাহিদা। আইনগাঁও এলাকায় মহাসড়ক পার হওয়ার হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে মহাসড়ক অবরোধ করেন উত্তেজিত জনতা। এ সময় প্রায় আধা ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!