ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

এবার বিশ্ব ইজতেমায় ৬৬ দেশের ৫২৮৬ মুসল্লি

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০৭, ১৪ জানুয়ারি ২০২৩
এবার বিশ্ব ইজতেমায় ৬৬ দেশের ৫২৮৬ মুসল্লি
ফাইল ছবি

এবার গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমায় এখন পর্যন্ত অংশ নিয়েছেন ৬৬ দেশ থেকে আসা ৫ হাজার ২৮৬ জন বিদেশি মুসল্লি। আরো কিছু মুসল্লি আসবেন বলেও জানা গেছে।  

শনিবার সকাল ১১টার দিকে গাজীপুর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়াম পুলিশ কন্ট্রোল রুমে এ তথ্য জানান টুরিস্ট পুলিশের ডিআইজি ইলিয়াস শরীফ। 

তিনি বলেন, বিদেশি মুসল্লিদের নিরাপত্তা, সুরক্ষা ও সেবা প্রদানের লক্ষে এবারই প্রথম ইজতেমায় কাজ করছে টুরিস্ট পুলিশ। আমরা তাদের সঙ্গে সমন্বয় করে কাজ করছি।

Advertisement

তিনি আরো বলেন, বিদেশ থেকে আসা মুসল্লিদের অনেকের পাসপোর্ট, ম্যানিব্যাগ ও সিম হারিয়ে যাচ্ছে। তাদের এসব সমস্যা সামাধানে অন্যান্য সেবা সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করছি। আমাদের হট লাইন চালু রয়েছে। আমরা সবার সঙ্গে যোগাযোগ রাখছি, যেন বাংলাদেশ ভ্রমণ তাদের জন্য নিরাপদ ও নির্বিঘ্ন হয়। 

এছাড়া মোনাজাত শেষে দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে বিদেশি মেহমানরা। আমরা কন্ট্রোল রুম স্থাপন করেছি। তারা কে কোথায় যাচ্ছে, তার সঠিক তথ্য সংগ্রহ করে নিরাপত্তা নিশ্চিত করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!