রোববার সকাল ৯টার দিকে পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৩ ডিগ্রি সেলসিয়াস। যা ছিল দেশের সর্বনিম্ন তাপমাত্রা।
বিষয়টি নিশ্চিত করেছেন তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন৷
তিনি বলেন,পঞ্চগড় থেকে হিমালয় পর্বত অনেক কাছাকাছি। এ কারণে প্রতিবছর এখানে আগেভাগে শীতের আগমন ঘটে। শীত বিদায় নেয় দেরিতে৷ তবে গত কয়েকদিন থেকে হিমেল হওয়ার কারণে তাপমাত্রা হ্রাস পাচ্ছে এবং শীতের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে। তবে এ মাসের শেষের দিকে তাপমাত্রা আরো হ্রাস পেতে পারে।
.png)
সরেজমিনে গিয়ে দেখা যায়, সন্ধ্যা হলে এ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে উত্তর দিক থেকে বয়ে আসা হিমালয় হীম বাতাস। মধ্যরাত থেকে শুরু হয় ঘন কুয়াশা ও বৃষ্টির মত ঝড়ছে শিশির বিন্দু৷ যানবাহন চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে৷ ফলে চরম ভোগান্তিতে পড়েছে এখানকার চা শ্রমিক ও খেটে খাওয়া মানুষ।