[ দেশজুড়ে ]
ছাত্রীকে তুলে নিয়ে সর্বনাশ, র্যাবের জালে সেই এমরান
গ্রেফতার এমরান
হবিগঞ্জের মাধবপুরে কলেজছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে এমরান মিয়া নামে ৩০ বছর বয়সী এক যুবককে গ্রেফতার করেছে র্যাব।
রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৯, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের লেফট্যানেন্ট কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান। গ্রেফতার এমরান উপজেলার সাতপাড়িয়া গ্রামের নজু মিয়ার ছেলে। এমরান সম্পর্কে ভুক্তভোগীর মামা।
র্যাব কর্মকর্তা নাহিদ হাসান জানান, এবার এসএসসি পাস করে কলেজে ভর্তি হন ওই তরুণী। ৮ জানুয়ারি সন্ধ্যায় মাধবপুর উপজেলার কালিকারপুর এলাকার সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন তিনি। এ সময় এমরানসহ কয়েকজন মিলে তাকে তুলে নিয়ে যান। পরে শায়েস্তাগঞ্জের একটি বাসায় রেখে তাকে ধর্ষণ করেন এমরান। দুদিন আটকে রাখার পর পালিয়ে মেয়েটি নিজ বাড়িতে আসেন।
.png)
এ ঘটনায় ১৩ জানুয়ারি মাধবপুর থানায় মামলা করেন ভুক্তভোগীর বাবা। শনিবার এমরানকে গ্রেফতার করে র্যাব। বাকিদেরও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!