ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মর্টারশেল নিয়ে দৌড়াদৌড়ি করছিল শিশুরা

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩০, ১৫ জানুয়ারি ২০২৩
মর্টারশেল নিয়ে দৌড়াদৌড়ি করছিল শিশুরা
উদ্ধার করা মর্টারশেল

ফেনীর পরশুরামে ফসলি জমিতে মিলেছে একটি মর্টারশেল। তবে মর্টারশেলটি মাটিতে পুঁতে রেখেছে পুলিশ। রোববার বিকেলে যাচাই-বাছাইয়ের পর এটি নিষ্ক্রিয় করবে বোমা ডিসপোজাল ইউনিট।

শনিবার দুপুরে পরশুরাম পৌর শহরের গুথুমা বাজার এলাকায় মর্টারশেলটি পাওয়া যায় বলে জানিয়েছেন পরশুরাম মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম।

প্রত্যক্ষদর্শী আবু সাঈদ চৌধুরী বলেন, মর্টারশেলটি আমার কাছে নিয়ে আসে শিশুরা। তাৎক্ষণিক বিষয়টি পুলিশকে জানাই। মর্টারশেলটি উদ্ধারের পর আবার মাটিতে পুঁতে রাখে পুলিশ।

Advertisement

ওসি মো. সাইফুল ইসলাম বলেন, জমিতে মাটি কাটার সময় মর্টারশেলটি দেখেন এক কৃষক। শিশুরা মর্টারশেলটি নিয়ে দৌড়াদৌড়ি করছিল। পরে উদ্ধার করে ফের নিরাপদ স্থানে মাটিতে পুঁতে রাখেন পুলিশ সদস্যরা।

পরশুরামে গুথুমা ও আশপাশের কয়েকটি এলাকায় পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে মুক্তিবাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধ সংঘটিত হয়েছিল। মর্টারশেলটি ওই সময় এ এলাকায় ব্যবহৃত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!