রোববার দুপুরে উপজেলার দোগাছী ইউনিয়নের লাছিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আশরাফুল একই গ্রামের হযরত আলীর ছেলে। তিনি পাবনা সরকারি অ্যাডওয়ার্ড কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
স্বজনরা জানান, আশরাফুলের সঙ্গে দোগাছী কলেজের এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি প্রেমিকার সঙ্গে তার মনোমালিন্য চলছিল। এ নিয়ে তাদের ঝগড়াও হয়েছে। বৃহস্পতিবার দোগাছী কলেজ প্রাঙ্গণে দুজনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে প্রেমিকাকে থাপ্পড় মারেন আশরাফুল। পরে বিষয়টি পারিবারিক পর্যায়েও চলে যায়। এ নিয়ে ফেসবুকে একাধিক স্ট্যাটাস দেন তিনি।
.png)
তিনি একটি স্ট্যাটাসে লেখেন, তোমার সাহসিকতা দেখে আমি সত্যি বিস্মিত! তোমাকে এত ভালোবাসার পরেও তুমি অন্যের প্রতি ঝুঁকে পড়েছ। তাহলে কি সত্যি আমি ভালোবাসতে পারিনি?
আরেকটি স্ট্যাটাসে তিনি লেখেন, ভালো থেকো সবাই.! আমিও ভালো থাকবো ওপারে......’’।
সবশেষ স্ট্যাটাস দিয়েই আত্মহত্যা করেন আশরাফুল। অনেকক্ষণ সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে বিষয়টি টের পান স্বজনরা। পরে পুলিশে খবর দেন।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, মরদেহ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।