ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রেমিকার বিয়ে, ফেসবুকে যে ‘কথাটি’ লিখে ফাঁস নিলেন যুবক

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৮, ১৪ জানুয়ারি ২০২৩
প্রেমিকার বিয়ে, ফেসবুকে যে ‘কথাটি’ লিখে ফাঁস নিলেন যুবক
মৃত রনি আহমেদ

গাজীপুরের শ্রীপুরে প্রেমিকার অন্যত্র বিয়ে হওয়ায় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে গলায় ফাঁস দিয়েছেন রনি আহমেদ নামে এক যুবক। শনিবার সকাল ৭টার দিকে গাজীপুর ইউপির নিজমাওনা গ্রামের নিজঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

রনি উপজেলার গাজীপুর ইউপির নিজমাওনা গ্রামের শফিকুল ইসলাম ছেলে। তিনি উপজেলার জৈনা বাজার এলাকায় এএ স্পিনিং মিলে চাকরি করতেন।

স্বজনরা জানান, শুক্রবার রাতে রনি তার রুমে ঘুমিয়ে পড়েন। শনিবার ভোরে ঘুম থেকে না ওঠায় সন্দেহ হয়। এরপর দরজা ভেঙে ভেতরে গিয়ে দেখতে পান ঘরের আঁড়ার সঙ্গে গামছায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলে আছেন রনি। 

Advertisement

তারা আরো জানান, গ্রামের এক মেয়ের সঙ্গে কিছুদিন ধরে প্রেমের সম্পর্ক চলছিল রনির। ৬ জানুয়ারি ঐ মেয়ের অন্য জায়গায় বিয়ে হয়ে যায়। এরপর থেকে রনি হতাশায় ভুগছিলেন। প্রেমিকার বিয়ে হয়ে যাওয়ায় রনি অভিমান করে আত্মহত্যা পথ বেছে নিয়েছেন। 

এর আগে শুক্রবার রাতে রনি তার এক ফেসবুক পোস্টে লিখেন, আর কখনো কারো কাছে কিছু চাইবো না। সবাই ভালো থাইকেন। আর আমার জন্য দোয়া কইরেন। আর হয়তো কোনো পোস্ট করা হবে না।

শ্রীপুর থানার মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মিন্টু মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানতে পেরেছি, প্রেমিকার সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছেন রনি। এ বিষয়ে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!