[ দেশজুড়ে ]
কিশোরগঞ্জে ছাত্রদল নেতা ওয়াকিউর গ্রেফতার
গ্রেফতার রেদোয়ান রহমান ওয়াকিউর
কিশোরগঞ্জ জেলা ছাত্রদল নেতা রেদোয়ান রহমান ওয়াকিউরকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার রাতে জেলা শহরের ইসলামিয়া সুপার মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রেদোয়ান রহমান ওয়াকিউর কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সভাপতি।
পুলিশ জানায়, নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার মামলার আসামি রেদোয়ান রহমান ওয়াকিউর। দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত সাড়ে ৯টার দিকে শহরের ইসলামিয়া সুপার মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করে সদর মডেল থানা পুলিশ।
.png)
কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ দাউদ রেদোয়ান রহমান বলেন, তার বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়ে মামলা রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!