এর আগে, গতকাল দুপুরে উপজেলার বজরা ইউনিয়নের রাজারামপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ধর্ষণের ঘটনায় মেয়ে বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃত ওই বাবার নাম আবুল কাশেম (৪৮)। তিনি চাটখিল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মৃত মজিবুল হকের ছেলে।
.png)
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরীর মা দীর্ঘদিন প্রবাসে থাকায় তার বাবা এবং ছোট ভাই মিলে একটি ভাড়া বাড়িতে বসবাস করে থাকেন। গতকাল রোববার দিবাগত রাত ১টার দিকে তার পিতা পূর্বের আরো কয়েকবার ধর্ষণের ন্যায় তার মুখ চেপে ধর্ষণ করার চেষ্টা করেন। এ সময় কিশোরীর চিৎকারে এলাকাবাসী জড়ো হন। পরে এলাকাবাসীর সহায়তায় থানায় গিয়ে মেয়ে বাদী হয়ে পিতার বিরুদ্ধে মামলা দায়ের করে।
সোনাইমুড়ী থানার ওসি জিয়উল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।