রোগী ও তাদের স্বজনরা জানান, অপারেশন থিয়েটার রুমের এসির সার্কিট ব্রেকারে শর্ট-সার্কিট হয়ে আগুন লাগে। কর্তৃপক্ষসহ রোগীর স্বজনরা ওটির দরজা ভেঙে বালু ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ সময় অনেক রোগী তাড়াহুড়া করে স্বাস্থ্য কমপ্লেক্সের বাইরে চলে আসেন। ওটির বিদ্যুৎলাইন আলাদা হওয়ায় রোগীদের ওয়ার্ডে কোনো সমস্যা হয়নি। এ সময় ওটি রুমের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা হলে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে। এতে ওটির ভেতর এসি, চেয়ার ও বৈদ্যুতিক সংযোগে ক্ষয়ক্ষতি হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নিতীশ চন্দ্র গোলদার বলেন, হাসপাতালের ওটি রুমের এসির সার্কিট ব্রেকারে শর্ট-সার্কেট হয়ে আগুন লেগেছে। আমরা জানতে পেরে তাৎক্ষণিকভাবে পল্লী বিদ্যুতের ডিজিএম’র কাছে ফোন দেই। তিনি সঙ্গে সঙ্গে বিদ্যুৎ লাইন বন্ধ করে দেন এবং আমরা আগুন নেভাতে সক্ষম হই। তবে রোগীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
.png)