বুধবার সকালে সাড়ে ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
জানা যায়, সকাল সাড়ে ৭টার দিকে দেউলিয়াবাড়ি এলকার ঝুটের গুদামে আগুন দেখতে পান স্থানীয়রা। প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হন স্থানীয়রা। পরে তারা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।
.png)
ডিবিএল ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ৭টা ৪০ মিনিটের দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। এখন ডিবিএলের একটি ইউনিট এবং জয়দেবপুরের দুইটি ইউনিটসহ মোট তিনটি ইউনিট কাজ করছে।