[ দেশজুড়ে ]
গাজীপুরে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস
গাজীপুরে একটি পাইকারি কাপড়ের মার্কেটে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।
রোববার রাত সোয়া ৯টার দিকে মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। তবে এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
গাজীপুর ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খলিলুর রহমান বলেন, আগুন নিয়ন্ত্রণে প্রথমে জয়দেবপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ শুরু করে। পরে টঙ্গী থেকে আরো দুটি ইউনিট যোগ দেয়। তবে এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলে ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন। আগুনের তীব্রতা বাড়লে আরো ইউনিট বাড়ানো হবে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!