বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক লতিফা হেলেন। তিনি জানান, তাপমাত্রা হঠাৎ কমে গেছে। গতকাল মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সামনের দুই-তিনদিন তাপমাত্রা আরো কমবে। এতে শীতের মাত্রা বাড়বে।
দিনভর সূর্যের দেখা মিললেও তেজ নেই বললেই চলে। সঙ্গে বইছে হিমেল হাওয়া। ফলে উত্তরের এ জনপদের জীবনযাত্রা অনেকটাই হয়ে পড়েছে স্থবির। শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় বাড়ছে শীতজনিত রোগ। হাসপাতালে এরইমধ্যে ভর্তি হয়েছে তিনগুণ রোগী।
.png)