ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

চট্টগ্রামে হেলে পড়েছে চারতলা ভবন

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৩:১১, ১৮ জানুয়ারি ২০২৩
চট্টগ্রামে হেলে পড়েছে চারতলা ভবন
হেলে পড়া ভবন

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার ষোলশহর রেলস্টেশন এলাকায় একটি চারতলা ভবন হেলে পড়েছে। দুর্ঘটনার আশঙ্কায় ভবনটির বাসিন্দাদের সরিয়ে নিয়েছে পুলিশ।

বুধবার দুপুর ১২টার দিকে ভবনের বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার এসআই আফতাব হোসেন।

তিনি বলেন, ভবনটি হেলে পড়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন মানুষ। ভবনের বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছে। ফায়ার সার্ভিসও পৌঁছেছে। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

ভবন মালিক বাপ্পি আহাম্মেদ জানান, কয়েকদিন ধরেই ভবনটি ঝুঁকিপূর্ণভাবে হেলে পড়ছিল। মঙ্গলবার বিপজ্জনকভাবে হেলে পড়ে। এর পরপরই বাসিন্দাদের সরিয়ে ভবন খালি করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!