[ দেশজুড়ে ]
আখাউড়ায় ইয়াবাসহ আটক ২
প্রতীকী ছবি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পৃথক অভিযান ৪৩৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
বুধবার দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় আখাউড়া থানা পুলিশ। আটককৃতরা হলেন- উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের গোয়াল গাঙ্গাল গ্রামের রউফ মিয়ার ছেলে বাদশাহ মিয়া এবং দক্ষিণ ইউনিয়নের হিরাপুর গ্রামের মনসুর আলীর ছেলে জসিম।
জানা যায়, গোপন সংবাদে জানা যায় মাদকের চালান গোয়াল গাঙ্গাল ও হিরাপুর গ্রাম থেকে অন্য জায়গায় যাবে। খবর পেয়ে পুলিশ ভোরে পৃথক জায়গায় অভিযান চালায়। এ সময় ৪৩৫ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়।
.png)
আখাউড়া থানার ওসি মো. আসাদুল ইসলাম জানান, মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ব্রাহ্মণবাড়িয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!