[ দেশজুড়ে ]
নোয়াখালীতে ইয়াবাসহ গ্রেফতার ৩
ছবি: ডেইলি বাংলাদেশ
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে ১৪০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির এক লাখ ৭৪ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য চার লাখ ২০ হাজার টাকা।
শুক্রবার রাতে সোয়া ১২টার দিকে এক বিজ্ঞপ্তিতে র্যাব-১১ এর সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেন। এর আগে, শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার হাজীপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- বেগমগঞ্জের হাজীপুর গ্রামের নাদু মুহুরী বাড়ির আবদুল করিমের ছেলে মো. স্বপন, পৌর উত্তর হাজীপুরের লতিফ মাস্টার বাড়ির নুরুল আমিনের ছেলে আনোয়ার হোসেন জুয়েল এবং তালুয়া চাঁদপুর গ্রামের আতর আলী পন্ডিত বাড়ির আবু নাঈমের ছেলে মো. জামাল উদ্দিন।
.png)
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারকৃত আসামিরা ফেনী ও চট্টগ্রাম থেকে ইয়াবা সংগ্রহ করে। এরপর নোয়াখালীর খুচরা মাদক বিক্রেতাদের কাছে বিক্রি করতে তারা ঘটনাস্থলে মজুত করে। এ ঘটনায় বেগমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
নোয়াখালী
লিংক সফলভাবে কপি হয়েছে!