গ্রেফতারকৃতরা হলেন- চট্টগ্রামের আনোয়ারা থানার গুজারা এলাকার মৃনাল পালের ছেলে মিটন পাল ও চন্দমাইশ থানার শামসুল ইসলামের ছেলে মো. ওয়াসীম।
র্যাব-৮ এর ফরিদপুর ক্যাম্প প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কোমরপুর এলাকায় অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে চার হাজার ৫৩০ পিস ইয়াবা, দুইটি সিমকার্ড, দুইটি মোবাইল ফোন এবং নগদ নয় হাজার ৭৭০ টাকা উদ্ধার করা হয়।
.png)
এ বিষয়ে র্যাব-৮ এর ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মো. শহিদুল ইসলাম জানান, কতিপয় ব্যক্তি ইয়াবার চালান নিয়ে বিক্রয়ের জন্য অবস্থান করছেন- এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে।