[ দেশজুড়ে ]
ঝালকাঠিতে তিন হাজার ইয়াবাসহ আটক ১
প্রতীকী ছবি
ঝালকাঠিতে তিন হাজার পিস ইয়াবাসহ আল-আমিন হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে শহরের লঞ্চঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত আল-আমিন হোসেন সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের মির্জাপুর গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে ঝালকাঠি সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
সদর থানার ওসি মো. নাসির উদ্দিন জানান, আল-আমিন হোসেনকে তিন হাজার পিস ইয়াবাসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। তাকে দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ঝালকাঠি
লিংক সফলভাবে কপি হয়েছে!