শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের মরিচ্যা বাজার কমিউনিটি সেন্টারের সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত ফরিদ আলম উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের পশ্চিম পাগলির বিল এলাকার মিয়া হোছেনের ছেলে।
এ সময় র্যাবের অভিযান টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান একই এলাকার ঠান্ডা মিয়ার ছেলে উবায়দুল হক। আটককৃত ফরিদ আলম জানান, তিনি এবং পলাতক আসামি দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য অবৈধভাবে সংগ্রহ করে বিক্রি করে আসছেন।
.png)
র্যাব ১৫-এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ মো. আবু সালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় আটককৃত ও পলাতক আসামির বিরুদ্ধে উখিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।