ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

উখিয়ায় অস্ত্র-ইয়াবাসহ যুবক আটক

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪১, ১৫ ডিসেম্বর ২০২২
উখিয়ায় অস্ত্র-ইয়াবাসহ যুবক আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী এলাকায় অস্ত্র, গুলি ও ইয়াবাসহ সাইফুল ইসলাম (২৬) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব। এ সময় তার কাছ থেকে দুটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, ২০ রাউন্ড কার্তুজ ও দুই হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার দুপুরের দিকে সংবাদ সম্মেলনে কক্সবাজার র‌্যাব-১৫ এর উপ-অধিনায়ক মেজর সৈয়দ সাদিকুল হক এ তথ্য জানান।

আটক সাইফুল পালংখালী ইউপির ফাঁড়ির বিল এলাকার সামসুল আলমের ছেলে।

Advertisement

উপ-অধিনায়ক মেজর সৈয়দ সাদিকুল হক বলেন, বুধবার গভীর রাতে সাইফুলের বসতবাড়ির সামনে মাটিতে পুঁতে রাখা অবস্থায় এসব অস্ত্র-গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!