ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টেকনাফে ১ লাখ ইয়াবাসহ নারী আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪২, ১৭ ডিসেম্বর ২০২২
টেকনাফে ১ লাখ ইয়াবাসহ নারী আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে এক লাখ পিস ইয়াবাসহ এক নারীকে আটক করেছে র‌্যাব-১৫।

শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী। এর আগে, শুক্রবার সন্ধ্যায় টেকনাফের হ্নীলা ইউপির ওয়াব্রাং এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত নারী একই এলাকার সুলতান মাহমুদের স্ত্রী জোসনা আক্তার।

র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা ইউপির ওয়াব্রাং এলাকায় অভিযান চালিয়ে এক লাখ পিস ইয়াবাসহ এক নারীকে আটক করা হয়েছে। এ সময় তার অপর দুই সহযোগী কৌশলে পালিয়ে যান। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আটককৃত এবং পলাতক আসামিদের বিরুদ্ধে মামলা করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!