ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টেকনাফে আট হাজার ইয়াবাসহ যুবক আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫৮, ৬ জানুয়ারি ২০২৩
টেকনাফে আট হাজার ইয়াবাসহ যুবক আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফে আট হাজার পিস ইয়াবাসহ সৈয়দুল ইসলাম নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-১৫।

শুক্রবার বিকেলে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত সৈয়দুল ইসলাম হ্নীলা ইউনিয়নের উলুচামরী-কোনারপাড়ার ছৈয়দ হোসেনর ছেলে।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা ইউপিস্থ চৌধুরীপাড়া এলাকায় কক্সবাজার-টেকনাফ মহাসড়কে অভিযান চালানো হয়। এ সময় এক যুবককে আটক করা হয়। পরে তার দেহ এবং আশপাশ এলাকা তল্লাশি করে আট হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃত যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!