[ দেশজুড়ে ]
টেকনাফে ৩০ হাজার ইয়াবাসহ যুবক আটক
প্রতীকী ছবি
কক্সবাজারের টেকনাফে ৩০ হাজার পিস ইয়াবাসহ এক মো. সিরাজুল ইসলাম নামে এক যুবককে আটক করেছে বিজিবি। আটককৃত মো. সিরাজুল ইসলাম টেকনাফের বরইতলী গ্রামের মোহাম্মদ শাহর ছেলে।
মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফস্থ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে মো. সিরাজুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে তাকে হয়। এ সময় সিরাজুল ইসলামের বাড়ির পেছনে লাকড়ির স্তূপের ভেতর থেকে ৩০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। নাফ নদীর পাড়ে আল-আমিন নামে একজনকে পাঁচ হাজার টাকার ইয়াবা বিক্রি করেন। আল-আমিন পলাতক রয়েছেন। ইয়াবা বিক্রির পাঁচ হাজার টাকাসহ দুইটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়। আটক ও পলাতক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে মাধ্যমে মঙ্গলবার সকালে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
সিরাজুল ইসলামকে ২০২২ সালের ২৭ আগস্ট ২০ হাজার ইয়াবা বহন ও মানবপাচারের দায়ে আটক করা হয়। পরে সিরাজুল ইসলাম গত ২৮ ডিসেম্বর জামিনে মুক্ত হয়ে আবারো ইয়াবা পাচারের সঙ্গে জড়িয়ে পড়েন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!