[ দেশজুড়ে ]
বেনাপোলে অস্ত্র-ইয়াবাসহ গ্রেফতার ১
ছবি: ডেইলি বাংলাদেশ
যশোরের বেনাপোল থেকে অস্ত্রসহ একাধিক মামলার আসামি নূরনবীকে (৩৫) ৭০ ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৪ জানুয়ারি) সকালে বেনাপোল গয়ড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পোর্ট থানা পুলিশ।
গ্রেফতারকৃত নূরনবী বেনাপোল গয়ড়া গ্রামের তফেল উদ্দীন আউলিয়ার ছেলে।
পুলিশ জানায়, একাধিক মামলার আসামি মাদকসহ গয়ড়া গ্রামে অবস্থান করছে, এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৭০ ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।
.png)
বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূঁইয়া বলেন, গ্রেফতার আসামির বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাকে যশোর আদালতে সোপর্দ করা হবে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বেনাপোল
লিংক সফলভাবে কপি হয়েছে!